News71.com
 Bangladesh
 29 Dec 16, 01:01 PM
 589           
 0
 29 Dec 16, 01:01 PM

৩ এমপির ভাই-বোন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হলেন

৩ এমপির ভাই-বোন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হলেন

সাইফ উল্লাহ, প্রতিনিধি,(সুনামগঞ্জ): জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হয়েছেন তিনজন সংসদ সদস্যের ভাই-বোন। ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের আপন ছোট ভাই ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেক রোকন।
২ নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানীর আপন ছোট বোন জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজিয়া আক্তার শাম্মী। ৫ নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট বোন শিক্ষিকা নুরুন্নাহার চৌধুরী চিনু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন