News71.com
 Bangladesh
 29 Dec 16, 01:02 PM
 308           
 0
 29 Dec 16, 01:02 PM

সাংবাদিক আনোয়ার পাশা চৌধুরী’র ৯ম মৃত্যু বার্ষিকীতে

সাংবাদিক আনোয়ার পাশা চৌধুরী’র ৯ম মৃত্যু বার্ষিকীতে

সাইফ উল্লাহ, প্রতিনিধি,(সুনামগঞ্জ): জামালগঞ্জের সিনিয়র সাংবাদিক মরহুম আনোয়ার পাশা চৌধুরী’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২৮ ডিসেম্বর জামালগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্টিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ’র সঞ্চালনায় বিকেলে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক জিয়াউর রহমান, শেরে আলম শেরু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল কালাম জাকারিয়া, প্রচার সম্পাদক দিল আহমেদ, সদস্য বাদল কৃষ্ণ দাস প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম সাংবাদিক আনোয়ার পাশা চৌধুরী সাংবাদিকতার জীবনে লেখনীর মাধ্যমে জামালগঞ্জ তথা হাওরাঞ্চলের উন্নয়নে যথেষ্ট অবদান রেখে গেছেন। তিনি সর্বদা সাংবাদিকতার পেশাকে সবকিছুর উর্ধে রেখে প্রায় দুই যুগ’র বেশী সময় সততার, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সবার কাছে ছিলেন সমাদৃত। বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশে তিনি সাহসী ও অগ্রনী ভূমিকা রাখতেন। স্থানীয় সাংবাদিকদের উন্নয়নে হাওর পাড়ের সাংবাদিকদের সমন্বয়ে তিনি সুনামগঞ্জ পশ্চিম আঞ্চলিক সাংবাদিক ইউনিট গঠন করে সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালন করে গেছেন। সাংবাদিকতার জীবনে তিনি ঢাকাস্থ বিভিন্ন সময়ে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় কাজ করে গেছেন। এ ছাড়া মৃত্যু পর্যন্ত দৈনিক সিলেটের ডাক পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর সম্পাদনায় বিভিন্ন সাময়িকী, বিশেষ ক্রোড়পত্র ও ভাটির দেশ নামে একটি পত্রিকা প্রকাশ করে জামালগঞ্জের উন্নয়নে যথেষ্ট অবদান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে জামালগঞ্জ বাসী এলাকার উন্নয়নের একজন অগ্রপথিক সাংবাদিককে হারাল। আলোচনা শেষে মরহুম সাংবাদিক আনোয়ার পাশা চৌধুরীর রুহের আতœার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়া মরহুমের গ্রামের বাড়ী ফেনারবাকে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন