News71.com
 Bangladesh
 29 Dec 16, 02:09 PM
 279           
 0
 29 Dec 16, 02:09 PM

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ জানুয়ারি বিএনপি নেত্রী আদালতে হাজির না হলে জামিন বাতিল  

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ জানুয়ারি বিএনপি নেত্রী আদালতে হাজির না হলে জামিন বাতিল   

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষের সমর্থনের জন্য আগামী ৫ই জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিন বেগম খালেদাসহ অপর আসামিরা আত্মপক্ষের সমর্থনের জন্য স্ব-শরীরে আদালতে হাজির না হলে তাদের জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন বিচারক ।

তদন্ত কর্মকর্তার জেরা শেষে আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার আত্মপক্ষের সমর্থনের জন্য এ দিন ধার্য করেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও জিয়া উদ্দিন জিয়া বলেন,‘আজ জিয়া অরফানেজ মামলার তদন্ত কর্মতর্তার জেরা শেষ হয়েছে ।

আত্মপক্ষের সমর্থনের জন্য আগামী ৫ই জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঐদিন বেগম খালেদাসহ অপর আসামিরা স্ব-শরীরে আদালতে হাজির না হলে তাদের জামিন বাতিল করা হবে। মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ই জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

২০১০ সালের ৫ই আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ। ২০১৪ সালের ১৯শে মার্চ খালেদা জিয়াসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন