News71.com
 Bangladesh
 29 Dec 16, 06:13 PM
 297           
 0
 29 Dec 16, 06:13 PM

শিশু- কিশোরদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করল ভারত ।।

শিশু- কিশোরদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করল ভারত ।।

 

নিউজ ডেস্কঃ আগামী বছরের ১ই জানুয়ারি থেকে ভারত ভ্রমণেচ্ছু বাবা-মায়ের সঙ্গে ১৮ বছরের কম বয়সী শিশুদের টুরিস্ট ভিসার জন্য ই-টোকেন বা আলাদা অ্যাপয়েন্টমেন্ট তারিখ লাগবে না। আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইডিএসি) বাবা-মায়েরা তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্রের সঙ্গে শিশুদের আবেদন জমা দিতে পারবেন। ভারতীয় ভিসা আছে—এমন বাবা-মায়েদের যেকোনো একজন তাদের শিশুর পক্ষে আবেদনপত্র জমা দিতে পারবেন, সে ক্ষেত্রে তাদের প্রাপ্ত ভিসার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে হাইকমিশন ।

এর আগে আগামী বছরের প্রথম দিন থেকে ই-টোকেন ছাড়াই বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে আজ ভারতীয় হাইকমিশনের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাঁদের আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, উত্তরা শাখায় জমা দিতে হবে। গতকাল বুধবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের প্রথম দিন থেকে ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্রের সঙ্গে বিমান, ট্রেন বা বাসের টিকিট যুক্ত করতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন