News71.com
 Bangladesh
 29 Dec 16, 06:26 PM
 298           
 0
 29 Dec 16, 06:26 PM

থার্টি ফার্স্টে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ডিএমপির, বন্ধ থাকবে বার, ক্লাব, রেস্তোরাঁ

থার্টি ফার্স্টে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ডিএমপির, বন্ধ থাকবে বার, ক্লাব, রেস্তোরাঁ

নিউজ ডেস্কঃ বর্ষবরণ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা শহরে ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ই জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত সব ধরনের বার, ক্লাব ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ধ্যা ৬টার পরে সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তবে পরিচয়পত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঢুকতে পারবেন। গুলশান, বনানী এলাকায় বিশেষ ব্যবস্থায় ৫ তারকা হোটেল খোলা থাকবে। রাত ৮টার পর থেকে হাতিরঝিল, গুলশান, বনানীতে যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। তবে এসব এলাকায় স্টিকারযুক্ত গাড়ি বিশেষ কারণে ব্যাখ্যা দিয়ে ঢুকতে পারবে ।

বনানী এলাকায় কয়েকটি ৫ তারকা হোটেল বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। আতশবাজি ও পটকা ফোটানো যাবে না। যদি রেস্তোরাঁয় কেউ অনুষ্ঠান করতে চায়, তাহলে পুলিশের বিশেষ অনুমতি নিতে হবে। বাসার ভেতরে অনুষ্ঠান করতে হলে পুলিশকে জানালে বিশেষ নিরাপত্তা পাওয়া যাবে। ওই দিন লাইসেন্সকৃত কোনো আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষ বহন করতে পারবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন