News71.com
 Bangladesh
 29 Dec 16, 06:31 PM
 286           
 0
 29 Dec 16, 06:31 PM

রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ ।।

রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ ।।

 

নিউজ ডেস্কঃ রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয় ।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিয়ার রহমানের ভাষ্য, আন্তজেলা ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন