
নিউজ ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশের ৮টি কেন্দ্রে ৯৯ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। গত বছর বিদেশের কেন্দ্র থেকে ৯৮ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে এবার বিদেশ কেন্দ্রে পাসের হার বেড়েছে ১ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট ।
ঢাকা বোর্ডের অধীনে বিদেশের ৮টি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম ।