News71.com
 Bangladesh
 29 Dec 16, 08:39 PM
 329           
 0
 29 Dec 16, 08:39 PM

হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ লাখ টাকার ৪০০ কার্টন সিগারেট জব্দ ।।

হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ লাখ টাকার ৪০০ কার্টন সিগারেট জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিকাল ৩ টার দিকে ১১ লাখ টাকার ৪০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। এমিরেটস এয়ারের দুই যাত্রীর কাছ থেকে এ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয় ।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেল ৩টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বেনসন ও ৩০৩ ব্রান্ডের ৪শ’ কার্টন সিগারেট জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১১ লাখ টাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন