
নিউজ ডেস্কঃ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ বিকেলে ৩টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয় ।
তারা হলো, রকিব (১৬), নাসির খান (১৫), দিদার মোল্লা (১৪), রাশিপ মিয়া (১৬), সোহেল রানা (১৫), লাভলী খাতুন (১৬) ও মারুফা বেগম (১৭)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।