News71.com
 Bangladesh
 30 Dec 16, 07:27 PM
 334           
 0
 30 Dec 16, 07:27 PM

বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফ সীমান্তের রোহিঙ্গাবাহী ৩টি নৌকা ফেরত দিল বিজিবি ।।

বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফ সীমান্তের রোহিঙ্গাবাহী ৩টি নৌকা ফেরত দিল বিজিবি ।।

 

নিউজ ডেস্কঃ টেকনাফ সীমান্তের নাফ নদী দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী ৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত নাফ নদীর শূন্য রেখায় অনুপ্রবেশের চেষ্টা করলে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয় ।

টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী পয়েন্ট থেকে নাফ নদী দিয়ে রোহিঙ্গাবাহী তিনটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। জলসীমার শূন্য রেখা থেকে এদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন করে নারী, শিশু ও পুরুষ রোহিঙ্গা ছিল বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন