News71.com
 Bangladesh
 30 Dec 16, 07:33 PM
 344           
 0
 30 Dec 16, 07:33 PM

আওয়ামীলীগ সরকার জনগণের সুখে-দুঃখে পাশে আছে ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আওয়ামীলীগ সরকার জনগণের সুখে-দুঃখে পাশে আছে ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের জনগণের সুখে-দুঃখে আওয়ামী লীগ সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেছেন ।

মোহাম্মদ নাসিম বলেন, অতীতে যারা রাজনীতির নামে লুটপাট করেছে তাদের জনগণ আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। সন্ত্রাস-ঘুষ-দুর্নীতি-লুটপাটের রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে। জনগণ লুটপাট নয় উন্নয়নে বিশ্বাসী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বড় প্রমাণ ।

কম্বল বিতরণকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ, দানিউল হক দানী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন