
নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে চলছে। আমরা ক্রিকেট খেলায় আন্তর্জাতিক বিশ্বে সুনাম অর্জন করেছি। ভলিবল খেলায়ও সেদিন চ্যাম্পিয়ন হয়েছি। আগামী দিনে ব্যাডমিন্টন খেলায়ও ভালো করব। আজ শুক্রবার বিকেলে শহরের বাংলা স্কুল খেলার মাঠে আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভোলা চেম্বার অব কমার্স, ক্রীড়া সংস্থা ও প্রিয় গ্রুপ যৌথভাবে এই টুর্নমেন্টের আয়োজন করে ।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সৌন্দর্যময় জেলা ভোলা। এখানে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখানে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে। এই গ্যাস দিয়ে প্রচুর শিল্প-কারখানা স্থাপন হবে জেলায়। জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজ মুকুল, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডর মো. দোস্ত মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ন-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্লাহ নাজুসহ অন্যন্যরা ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বরিশাল, বরগুনা, ঝালকাঠী, কক্সবাজার, রংপুর, নওগা, চাপাইনবাবগঞ্জ ও স্বাগতিক ভোলা জেলাসহ মোট ৮টি জেলা অংশগ্রহণ করেছে ।