News71.com
 Bangladesh
 30 Dec 16, 07:43 PM
 341           
 0
 30 Dec 16, 07:43 PM

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ২ কর্মীসহ গ্রেপ্তার ৫৩ ।।

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ২ কর্মীসহ গ্রেপ্তার ৫৩ ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মাকাণ্ড রুখতে রাতভর জেলার ৬ থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় জামায়াতের ২ কর্মীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন