News71.com
 Bangladesh
 01 Jan 17, 11:55 AM
 308           
 0
 01 Jan 17, 11:55 AM

সংসদ সদস্য লিটনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক

সংসদ সদস্য লিটনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মন্ত্রী আজ এক শোকবাণীতে বলেন, এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন সফল, নিবেদিতপ্রাণ ও সমাজ সেবককে হারাল।

প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা এবং নিহতের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের রুহের শান্তি কামনা করেন।

মন্ত্রী আরো বলেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের অচিরেই ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন