
জাবি প্রতিনিধি: গতকাল বরিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (আইআইটি) অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আইআইটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত স্থানে আজ তাদের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকাল সাড়ে নয়টায় পদার্থবিজ্ঞান ভবনের দক্ষিণ পার্শ্বে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদ ডিন, রেজিস্ট্রার, আইআইটির ভারপ্রাপ্ত পরিচালক, বিভিন্ন অনুষদের শিক্ষ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপনের পর উপাচার্যের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি বের হয়।