News71.com
 Bangladesh
 03 Jan 17, 05:24 PM
 360           
 0
 03 Jan 17, 05:24 PM

পেশাগত সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক -জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম

পেশাগত সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক -জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম

সনজিৎ সরকার উজ্জ্বল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এ্যান্ড লার্ণিং (সিইটিএল-জেইউ) আয়োজিত তিনদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য বলেন, পেশাগত সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক। উপাচার্য আরো বলেন, শিক্ষকমাত্রই শেখার ইচ্ছে থাকতে হবে। শেখার ইচ্ছাই শিক্ষককে জাগ্রত করে রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। সভাপতিত্ব করেন সিইটিএল-জেইউ এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক শেখ মনজুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিইটিএল এর উপ-পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন ড. সানওয়ার সিরাজ। 

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক দারা শামসুদ্দিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫জন তরুণ শিক্ষক অংশগ্রহণ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন