
নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আরও ৪জনকে আটক করেছে পুলিশ । গতকাল মঙ্গলবার রাত থেকে আজ ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
এ ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জনকে আটক করা হলো। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হায়দার আরাফুজ্জামান ।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি । গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।