
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন। আজ বেলা ১২টা ২০মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক হতাহতদের পরিচয় জানা যায়নি। ঈশ্বরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।