News71.com
 Bangladesh
 04 Jan 17, 09:20 PM
 314           
 0
 04 Jan 17, 09:20 PM

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি সৌজন্য সাক্ষাৎ ।।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি সৌজন্য সাক্ষাৎ ।।

 

নিউজ ডেস্কঃ স্পিকার ও সিপিএ এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন ।

আগামী ১ থেকে ৫ই এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আইপিইউ এর সদস্য রাষ্ট্রসমুহের স্পিকার, ডেপুটি স্পিকারসহ পার্লামেন্টারিয়ানগণ অংশগ্রহণ করবেন। সাক্ষাতের সময় তাঁরা আসন্ন ১৩৬তম আইপিইউ সম্মেলন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন