News71.com
 Bangladesh
 04 Jan 17, 09:22 PM
 294           
 0
 04 Jan 17, 09:22 PM

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া ।।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া ।।

 

নিউজ ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার জন্য এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার ৫ই জানুয়ারি আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবীরা জানান, খালেদা জিয়া আইন ও আদালতের প্রতি সব সময় শ্রদ্ধাশীল । আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় তিনি আত্মপক্ষ সমর্থনের শুনানি করতে আদালতে পৌঁছাবেন ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে আগামীকাল বৃহস্পতিবার মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। এছাড়া একই আদালদত অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন