
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৫ দিনের শীতকালীন ছুটি শুরু হচ্ছে। আজ বুধবার রাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।
তবে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলা থাকবে। নির্ধারিত সকল ক্লাস ও পরীক্ষা ১৬ই জানুয়ারি থেকে শুরু হবে। রাবির অফিস ৭ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগে যথারীতি কাজ চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।