
নিউজ ডেস্কঃ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালে সিলেটে বিপুল পরিমাণ জিহাদী বইসহ জামায়াতের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান জকিগঞ্জ থানার উপপরিদর্শক ইমরোজ তারেক ।
গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ পৌর জামায়াতের আমির হেলাল আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউনিয়ন মেম্বার আজিজুর রহমান, কাজলশাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ ও সুলতানপুর ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার আবুল কালাম আজাদ ।
উপপরিদর্শক ইমরোজ তারেক জানান, নাশকতার উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার চারগ্রামে পৌর জামায়াতের আমির হেলাল আহমদের নেতৃত্বে গোপন বৈঠক চলছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ৫ নেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জিহাদী বই ও সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলাও রয়েছে বলে জানান এসআই তারেক ।