News71.com
 Bangladesh
 04 Jan 17, 09:28 PM
 308           
 0
 04 Jan 17, 09:28 PM

তীব্র যানজটে নাকাল ঢাকাবাসী ।। জনজীবন অতিষ্ঠ

তীব্র যানজটে নাকাল ঢাকাবাসী ।। জনজীবন অতিষ্ঠ

 

নিউজ ডেস্কঃ আজ বুধবার সকাল থেকে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী । শহরের ফার্মগেট, শাহবাগ, সেগুনবাগিচা, বিজয় সরণি, মহাখালী, সাতরাস্তা, সোনারগা, বাংলামটর, বনানী উত্তরাসহ নগরের বেশ কয়েকটি এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এক কথায় ঢাকার চাকা যেন থমকে গেছে । গতকালও শহরে বেশ যানজট ছিল কিন্ত তা আজকের মত অসহনীয় পর্যায় যায়নি । আজ কাকভোর থেকেই শহরের যানযট ছিল চোখে পড়ার মত। বেলা বাড়ার সাথে সাথে আজ যানযটের মাত্রাও বাড়তে থাকে । স্কুল কলেজ ও অফিসগামী যাত্রীসহ প্রায় কোন লোকই আজ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি ।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, আজ রাজধানীর প্রায় সকল এলাকায় যানজট। শাহবাগের দিকে চাপটা বেশি। সপ্তাহের শেষ কর্মদিবসের আগের দিনে আজ ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা গেছে যাত্রীদের। দীর্ঘ সময় জটে আটকে থাকায় অনেক যাত্রীকে গাড়িতেই ঘুমিয়ে থাকতে দেখা গেছে। ঘণ্টা খানের পথ যেতে কারও কারও তিন থেকে পাচ ঘণ্টারও বেশী সময় লেগেছে। একই স্থানে গাড়ি আটকে থাকায় অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।

যানজটের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিউজ৭১ কে জানানো হয়, শহরের যান চলাচলের করুণ অবস্থা। ঠিক সেই সময় শহরের প্রায় সব জায়গায় যানজট চরমে । বিভিন্ন কলেজ থেকে র্যাহলি বের হওয়ায় এমন অবস্থা হতে পারে। কোন এলাকায় চাপ বেশি, তা জানতে চাইলে তারা বলে, রাজধানীর শাহবাগে চাপটা বেশি। ট্রাফিক পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যা লির কারণে যানজটে ফার্মগেট এলাকা পুরোপুরি অচল হয়ে পড়েছে। ফলে ঢাকার ভেতরে গাড়ি ঢুকতে পারছে না। তাই শহর জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে । উল্লেখ্য আজ ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে সংগঠনটির নেতা-কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন