News71.com
 Bangladesh
 04 Jan 17, 09:30 PM
 313           
 0
 04 Jan 17, 09:30 PM

কুমিল্লার মুরাদনগরে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা, ২ এএসআই আহত ।।

কুমিল্লার মুরাদনগরে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা, ২ এএসআই আহত ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশ মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় এএসআই সুমন চাকমা ও এএসআই সফিক মিয়া আহত হয়েছেন। আজ বুধবার সকালে পুলিশ বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে । পুলিশ জানায়, উপজেলার জাহাপুর খেয়াঘাট এলাকায় মাদক বেচা কেনার গোপন খবরে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের ওই ২ সদস্য আহত হন ।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন