
মিউজ ডেস্কঃ মিয়ানমারের মাউলাইকে এক মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১ ।
বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আজ বুধবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪২৩ কিলোমিটার পূর্বে ।