
নিউজ ডেস্কঃ চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় মানুষের মাঝে ১০০ কম্বল বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু উন্মূক্ত মঞ্চে কম্বলগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হুদা, জেলা যুব মহিলা লীগের সভাপতি আ্যাড.ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও প্রযূক্তি বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিউল ইসলাম, সহসভাপতি সাইফ জামান, মিনহাজ রনি, সাধারণ সম্পাদক আরিফুর রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ইমতিয়াজ মাসরুর, সাব্বির আহমেদ প্রমূখ।
জেলা ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ রনির সৌজন্যে কম্বলগুলি বিতরণ করা হয়।