
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় আত্মসমর্পণকারী দুই আসামিকে ফের ৭ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান রিমান্ডের এ আদেশ দেন ।
এর আগে আসামিদের ৭ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজমের পরিদর্শক মাহবুব আলম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন ।
এরআগে ২২শে ডিসেম্বর আসামি প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে ২৮শে ডিসেম্বর এ দুই আসামিদের ৭ দিন করে রিমান্ডে পেয়েছিল পুলিশ ।