News71.com
 Bangladesh
 05 Jan 17, 11:53 PM
 286           
 0
 05 Jan 17, 11:53 PM

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন নারায়নগন্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ।।

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন নারায়নগন্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয় ।

একইসঙ্গে ৯ নারীসহ ৩৬ জন কাউন্সিলরকে শপথবাক্য পড়ান স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত ২৮শে ডিসেম্বর নির্বাচন কমিশন নাম-ঠিকানাসহ নবনির্বাচিতদের গেজেট প্রকাশ করে। এছাড়া ২২শে ডিসেম্বর নাসিকে ভোট অনুষ্ঠিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন