News71.com
 Bangladesh
 17 Mar 16, 05:39 AM
 682           
 0
 17 Mar 16, 05:39 AM

রাজশাহীতে যৌতুকের দাবিতে স্ত্রীর পায়ের রগ কাটলেন স্বামী ।।

রাজশাহীতে যৌতুকের দাবিতে স্ত্রীর পায়ের রগ কাটলেন স্বামী ।।

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীতে যৌতুকের দাবিতে স্বামী মিনারুল ইসলামের ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী মৌসুমি খানম সুমির (২০) পায়ের রগ কেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুমি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সুমির বাবা সোহরাব আলী সংবাদমাধ্যমকে জানান, প্রায় ১০ বছর আগে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর অচিনতলা এলাকার মিনারুল ইসলামের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিনারুল যৌতুকের দাবিতে সুমির ওপর অত্যাচার চালাতেন। তাদের সংসারে সাগর নামে এক বছরের একটি সন্তান রয়েছে। দেড় বছর আগে অত্যাচার সহ্য করতে না পেরে সুমি তার ছেলেকে নিয়ে মুশরোইল এলাকায় বাবার বাড়িতে ওঠেন। এরপর থেকে মিনারুল প্রায়ই তাকে হুমকি দিতেন।

মঙ্গবার রাতে বাড়িতে সুমি ছাড়া অন্য কেউ ছিলো না। এ সময় সুমির ঘরে ঢুকে পেছন থেকে তাকে জাপটে ধরে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে কোপ দেন মিনারুল। এতে তার পায়ের রগ কেটে যায়। সুমি প্রাণে বাঁচতে চিৎকার করলে মিনারুল দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন সুমির বাম পায়ের গোড়ালির পেছনের রগটি কেটে গেছে। বর্তমানে তার পায়ে অপারেশন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন