
নিউজ ডেস্ক : আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) সেনাবাহিনীর একটি কর্মসূচিতে যোগ দিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ (জাহাইজ্জ্যার চর) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল বৃহস্পতিবার (৫ই জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা যায়, জাহাইজ্জার চরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন ।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হবে ।