News71.com
 Bangladesh
 06 Jan 17, 12:13 PM
 318           
 0
 06 Jan 17, 12:13 PM

নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আর হারানো সম্ভব নয় ।। আ"লীগ সা: সম্পাদক ওবায়দুল কাদের

নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আর হারানো সম্ভব নয় ।। আ

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতোটাই বেশি যে নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আজ শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আগামী ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিয়ময় সভায় এ মন্তব্য করেন তিনি। প্রস্তুতি সভার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয় ।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের যারা প্রতিপক্ষ তারা বুঝে গেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। তাই ষড়যন্ত্রই তাদের একমাত্র পথ। এ জন্যই দলের নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে । দল অবাধ্য নেতাকর্মীদের হুঁশিয়ার করে ওবায়দুল বলেন, দুই একজনের অপর্কমের কারণে যেন শেখ হাসিনার অর্জন নষ্ট না হয়। তারা যদি নিজেরা সংশোধন না হয়, তবে তাদের দল থেকে বের করা দেওয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন