News71.com
 Bangladesh
 06 Jan 17, 12:49 PM
 291           
 0
 06 Jan 17, 12:49 PM

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে সংঘর্ষে আহত ৮ ।।

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে সংঘর্ষে আহত ৮ ।।

নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় দুই স্পিডবোর্টের সংঘর্ষে ৮ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে। আহতদের শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম জানান, সকালে দুই স্পিডবোর্টে মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে কুয়াশার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে। বাকি যাত্রীরা সাঁতরে নিরাপদ স্থানে চলে গেছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন