News71.com
 Bangladesh
 06 Jan 17, 05:39 PM
 310           
 0
 06 Jan 17, 05:39 PM

নওগাঁ জেলা বিএনপির কমিটি ঘোষণা ।।

নওগাঁ জেলা বিএনপির কমিটি ঘোষণা ।।

 

নিউজ ডেস্কঃ নওগাঁ জেলা শাখার কমিটি (আংশিক) ঘোষণা করেছে বিএনপি। মো. নাজমুল হককে সভাপতি ও মো. জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বিএনপির ৩০ সদস্যের কমিটি আজ শুক্রবার ঘোষণা করা হয় ।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসনের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন। কমিটিতে অন্যদের মধ্যে মো. আবু বক্কর সিদ্দিককে সহসভাপতি, শহিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মামুনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন