News71.com
 Bangladesh
 06 Jan 17, 06:23 PM
 312           
 0
 06 Jan 17, 06:23 PM

বর্তমান সরকার এক চোখা নীতিতে চলছে ।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী

বর্তমান সরকার এক চোখা নীতিতে চলছে ।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী

 

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার দায় তদন্ত ছাড়াই সরকারের তরফ থেকে বিরোধীদের ওপর চাপানো হচ্ছে ।

সরকার এক চোখা নীতিতে চলছে। তারা কোনো অনুষ্ঠান করলে ডিএমপি অনুমতি দেয়। কিন্তু বিএনপি করতে গেলেই যত সমস্যা তৈরি করে। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এমপি লিটন হত্যা প্রসঙ্গে রিজভী বলেন, লিটনের ভাই ও স্ত্রীর কথায় অন্য কিছু বোঝাচ্ছে।

কিন্তু তদন্ত ছাড়াই সরকার বিরোধীদের ওপর দোষারোপ করার অভ্যাস হয়ে গেছে। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন