News71.com
 Bangladesh
 06 Jan 17, 06:28 PM
 328           
 0
 06 Jan 17, 06:28 PM

আজ শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে ।। আবহাওয়া অধিদফতর

আজ শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে ।। আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ।

আবহাওয়া অধিদফতর আজ শুক্রবার একথা জানায়। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে ।

আগামীকাল (শনিবার) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন