
নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রে কামাল হাওলাদার (৩৯) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ভারতীয় মুদ্রা আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে চেকপোস্ট কাস্টমসের স্ক্যানার মেশিনে ল্যাগেজ তল্লাশিকালে এসব মুদ্রা ধরা পড়ে ।
কামাল হাওলাদার ঝালকাঠির টেকেরহাট উপজেলার হাজরাঘাটি গ্রামের মৃত আমির আলীর ছেলে। কাস্টমস সূত্র জানায়, পাসপোর্ট যাত্রী কামাল হাওলাদার সকালে বেনাপোল পৌঁছালে ইমিগ্রেশনে তার পাসপোর্টের কাজ শেষ করে কাস্টমসের স্ক্যানার মেশিনে ল্যাগেজ তল্লাশি করা হয় ।
এ সময় তার ব্যাগে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম রসুল মিয়া ভারতীয় রুপি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় রুপি জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে ওই পাসপোর্ট যাত্রীকে ।