News71.com
 Bangladesh
 06 Jan 17, 08:52 PM
 279           
 0
 06 Jan 17, 08:52 PM

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৌশলীদের ভূমিকা রাখা উচিত ।। তথ্যমন্ত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৌশলীদের ভূমিকা রাখা উচিত ।। তথ্যমন্ত্রী

 

নিউজ ডেস্লঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বলেছেন, প্রকৌশলীদের উচিত যথাযথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে আত্মনিয়োগ করা। আজ শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠে বুয়েট এ্যালামনাই উৎসবে তিনি এ কথা বলেন ।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৌশলী ও স্থপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আল সাইদ ।

এতে আরও বক্তব্য রাখেন এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য ড. সাইফুল ইসলাম এবং প্রবাসী প্রকৌশলীরা, যারা বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন