News71.com
 Bangladesh
 07 Jan 17, 11:23 AM
 301           
 0
 07 Jan 17, 11:23 AM

আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু  ।।

আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু  ।।

 

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু । সারাদেশের ৬২১টি কলেজের ২২০টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৮৭ হাজার ৫৭ পরীক্ষার্থী ৩০টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।

এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন