
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাা ফেনারবাক ইউনিয়নের র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পৃথক পৃথক ভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের বিষয়ক তৃণমূল পর্যায়ে গণ সচেতনতার বৃদ্ধিও লক্ষ্যে লক্ষীপুর বাজার, লক্ষীপুরগ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া র্যালীটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট ও গেইন সংস্থার সহযোগীতায় এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড নাগরিক কমিটির সভাপতি সোমা আক্তার। সাবেক ইউপি সদস্যা ও নারী নেত্রী ফয়জুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, গন্যমান্য ব্যক্তি নবী হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, গৃহীনী নুসরাত বেগম, সুফিয়া আক্তার, জামিলা খাতুন ও দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ প্রমুখ।