News71.com
 Bangladesh
 07 Jan 17, 05:01 PM
 279           
 0
 07 Jan 17, 05:01 PM

আগামী ১২ জানুয়ারি জাবি দিবস এবং ১৩ জানুয়ারি এ্যালামনাই ডে মিলনমেলা পালিত হবে

আগামী ১২ জানুয়ারি জাবি দিবস এবং ১৩ জানুয়ারি এ্যালামনাই ডে মিলনমেলা পালিত হবে

সনজিৎ সরকার উজ্জ্বল : আগামী ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০১৭ পালিত হবে এবং ১৩ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ডে মিলনমেলা অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ( ৩ জানুয়ারি ) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তথ্য জানান রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

এ বছর বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় দিবস ২০১৭ এর শুভ উদ্বোধন ঘোষণা, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র প্রদশর্নী, বিকেল সাড়ে তিনটায় পুতুল নাচ, বিকেল পাঁচটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক, সন্ধ্যা সাতটায় ফানুস উড়ানো।

এ ছাড়াও পরদিন ১৩ জানুয়ারি এ্যালামনাই ডে মিলন মেলা উপলক্ষ্যে সকাল সাড়ে নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা, সকাল ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা, সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা, বেলা ১টায় মধ্যাহ্নভোজ, আড়াইটায় স্মৃতিচারণ এবং বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন