
নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় পিকাপভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৮) ৫ সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার (০৭ জানুয়ারি) সকালে কলাপাড়া ও আমতলী উপজেলা সীমান্তবর্তী বান্দ্রা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।
আহত র্যা ব সদস্যরা হলেন- দেলোয়ার (৩৫), শাহজাহান (৩৩), হুমায়ুন (৩৫), নজরুল (৩২) ও আখতার (৩৫)। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ওয়ার্ড মাস্টার এই বিষয়টি নিশ্চিত করেছেন ।