
নিউজ ডেস্কঃ এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে আটক ফরিদ উদ্দিনসহ ৬ জনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর পুলিশ, র্যা ব, বিজিবি, পিবিআইসহ গোয়েন্দা সংস্থা বিভিন্ন স্থানে অভিযান চালায় ।
ইতোমধ্যে তারা ৪৮ জনকে আটক করেছে। আজ শনিবার অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৪ জনকে আটক করে। এদের মধ্যে ফরিদ উদ্দিনসহ ৬ জনকে কোর্টে প্রেরণ করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরা হলেন ফরিদ উদ্দিন, ছামিউল ইসলাম, নবীনুর, জিয়াউর, আনিছুর ও হয়রত আলী ।
ফরিদ উদ্দিন সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। ফরিদ উদ্দিন পোল্ট্রি ফার্মের ব্যবসার পাশাপাশি জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি বামনডাঙ্গায় ৪ পুলিশ হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামি। তার ৩ পুত্র জামান, নজরুল ও আইয়ুব আলীও পুলিশ হত্যাসহ নাশকতা মামলার আসামি ।