News71.com
 Bangladesh
 18 Mar 16, 06:17 AM
 725           
 0
 18 Mar 16, 06:17 AM

রাজধানীতে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক আটক।।

রাজধানীতে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক আটক।।

নিউজ ডেস্ক : ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকার একটি মাদ্রসার শিক্ষক শফিকুর রহমান জুয়েলকে (৩০) আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহাসীন জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টায় স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে শিশুটি ওই শিক্ষকের কাছে আমপাড়া শিখতে যেতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পড়তে গেলে জুয়েল তাকে ধর্ষণ করে। পরে আজ সকালে ঘুম থেকে উঠে শিশুটি কাঁদতে কাঁদতে বাবা-মাকে সব ঘটনা জানালে তার অভিভাবক এবং এলাকাবাসী জুয়েলকে আটক করে থানায় সোপর্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন