News71.com
 Bangladesh
 07 Jan 17, 07:41 PM
 342           
 0
 07 Jan 17, 07:41 PM

রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ হতে না দেওয়ায় আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি বিএনপির

রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ হতে না দেওয়ায় আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি বিএনপির

 

নিউজ ডেস্কঃ আজ রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হতে না দেয়া ও ৫ই জানুয়ারি নির্বাচনের প্রতিবাদে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত বিএনপির কালোপতাকা মিছিলে বাধা প্রদানের প্রতিবাদে আগামীকাল রবিবার ( জানুয়ারি ০৮) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, সারা দেশের জেলাশহরগুলোর পাশাপাশি মহানগর এবং রাজধানীর থানায় থানায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন