News71.com
 Bangladesh
 07 Jan 17, 10:41 PM
 322           
 0
 07 Jan 17, 10:41 PM

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১১টি হরিণের চামড়া উদ্ধার, আটক ২ ।।

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১১টি হরিণের চামড়া উদ্ধার, আটক ২ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১১টি হরিণের চামড়াসহ দু’জনকে আটক করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন- মো. মনিরুজ্জামান ও মোস্তাক আহমেদ। এ সময় চামড়া বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখার অপরাধে মনিরুজ্জামানকে এক বছরের কারাদণ্ড ও মোস্তাককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

আজ শনিবার (০৭ জানুয়ারি) র্যা ব-১০ ও বন বিভাগের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃ্ত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। সরওয়ার আলম জানান, কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ১১টি হরিণের চামড়াসহ তাদেরকে আটক করা হয়। তারা অন্যায়ভাবে সুন্দরবন থেকে হরিণ শিকার করে এর চামড়া বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন