
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১২ই জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন। তার ভাষণ বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও সম্প্রচার করবে ।
২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয়লাভ করে। ওই বছর ১২ই জানুয়ারি শেখ হাসিনা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ।