News71.com
 Bangladesh
 07 Jan 17, 11:45 PM
 1551           
 0
 07 Jan 17, 11:45 PM

পাবনায় ভয়েস অফ রাইটসের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পাবনায় ভয়েস অফ রাইটসের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 

পাবনা সংবাদদাতাঃ  “আমাদের ভালবাসা, শীতার্তদের উষ্ণতা” ব্যানারে  দুস্থ ও শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে ভয়েস অফ রাইটস।

গতকাল শুক্রবার (০৬ জানুয়ারি) পাবনা জেলার চাটমোহর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ভয়েস অফ রাইটস টীমের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম করেছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফেরদৌস আহম্মেদ, কো-চেয়ারম্যান এফ বি সি সি আই, আরও উপস্থিত ছিলেন আ.স.ম আব্দুর রহিম পাকন, শেহেলী লায়লা (নির্বাহী কর্মকর্তা চাটমোহর, পাবনা) , মির্জা রেজাউল করিম দুলাল  (মেয়র চাটমোহর পৌরসভা), মোঃ নাজিমউদ্দিন মিয়া (প্যানেল মেয়র চাটমোহর পৌরসভা), মোঃ বাকি বিল্লাহ (সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাঙ্গুরা) সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। 

       

সম্প্রতি শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করে ভয়েস অফ রাইটস।

ভয়েস অফ রাইটস এর মুখপাত্র রিফাত হাসান জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় দুস্থ ও শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

      

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন