News71.com
 Bangladesh
 08 Jan 17, 12:02 AM
 336           
 0
 08 Jan 17, 12:02 AM

দেশের অর্থনীতিতে দুঃসময় চলছে: জাপা চেয়ারম্যান এরশাদ

দেশের অর্থনীতিতে দুঃসময় চলছে: জাপা চেয়ারম্যান এরশাদ

নিউজ ডেস্ক : দেশে এখন ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে একটি বাণিজ্যিক ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া, প্রাদেশিক সরকার ব্যবস্থা গড়ে তোলা ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

এরশাদ বলেন, 'সমাজের অবস্থাটা কি? ব্যবসা-বাণিজ্যে ভাটার টান। বিদেশি বিনিয়োগ একেবারেই নেই। ব্যাংকে টাকারা পাহাড়, বিনিয়োগ করার কেউ নেই। যুব সমাজের অবস্থা অত্যন্ত দুঃসহ, চাকরি নেই। আমরা করতে চাই প্রাদেশিক সরকার। একমাত্র বাংলাদেশ ছাড়া বিশ্বের কোন দেশে এককেন্দ্রিক সরকার নেই। এক জন মানুষের পক্ষে ১৬ কোটি মানুষের সমস্যার সমাধান করা সম্ভব নয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন