News71.com
 Bangladesh
 08 Jan 17, 12:03 AM
 385           
 0
 08 Jan 17, 12:03 AM

আগামি ১৩ই জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

আগামি ১৩ই জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

 

নিউজ ডেস্ক : আগামী ১৩ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের উদ্যোগে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে তুরাগ তীরে ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ এগিয়ে চলছে পুরোদমে। ইজতেমার আগেই শতভাগ কাজ শেষ হওয়ার আশা আয়োজকদের। এদিকে, দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হাতে হাত মিলিয়ে এগিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। এদের কেউ স্কুল, কলেজ কিংবা মাদ্রাসার শিক্ষার্থী। কেউ আবার অন্যান্য পেশায় জড়িত। বছরের এই সময়টাতে নিজের সব কাজ ফেলে চলে আসেন টঙ্গীর তুরাগ তীরে। উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা ময়দানে কাজে সহায়তা করা।

প্রায় শেষের দিকে ইজতেমার মূল মঞ্চ নির্মাণের কাজও। চলছে ময়দানের মাটি প্রস্তুত এবং সামিয়ানা টানানোর শেষ মুহূর্তের কাজ। আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে বাকি কাজও। এ বছর ১৬ জেলা করে মোট ৩২ জেলার মুসুল্লিরা সুযোগ পাবেন ইজতেমায় অংশ নেওয়ার। এছাড়া, ১২০টি দেশের ৩০ হাজার বিদেশি মুসুল্লিও অংশ নিবেন এ আয়োজনে।

এদিকে প্রতিবারের মতো এবারও ইজতেমা ময়দানের প্রবেশ পথে তল্লাশির ব্যবস্থা ছাড়াও থাকবে র‌্যাব ও পুলিশের ওয়াচ টাওয়ার, সিসিটিভি এবং খিত্তাওয়ারি সাদা পোশাকে পুলিশ বলে জানান টঙ্গী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার।

আগামী ১৫ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর চারদিন বিরতি দিয়ে ২০জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন