News71.com
 Bangladesh
 08 Jan 17, 12:05 AM
 332           
 0
 08 Jan 17, 12:05 AM

আগামী নির্বাচনেও জনগণ বিএনপিকে উচিৎ শিক্ষা দেবে।। মাহবুব উল আলম হানিফ

আগামী নির্বাচনেও জনগণ বিএনপিকে উচিৎ শিক্ষা দেবে।। মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে উচিত শিক্ষা দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ভুল রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার দায়ে আগামী বছরের ৫ই জানুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাগারেও থাকতে হতে পারে। শনিবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা।

হাছান মাহমুদ বলেন, '৫ই জানুয়ারি তারা কালো দিবস পালন করলেন আর এই কালো দিবসে বেগম খালেদা জিয়াকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হলো। এইবার তিনি কোর্টে গিয়ে হাজিরা দিয়েছেন আগামী ৫ই জানুয়ারি তাকে কারাগারের মধ্যে থাকতে হতে পারে।'

এদিকে মাহবুবউল আলম হানিফ বলেন, 'এই বিএনপির ভুল রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতির ধোয়া তুলে আর সরকারের বিরুদ্ধাচরণ করে জনগণকে বঞ্চিত করার চেষ্টা করবেন না। তাহলে ইতিপূর্বে যেভাবে জনগণ আপনাদের আস্তাকুড়ে ফেলে দিয়েছিলো ঠিক একইভাবে আগামী নির্বাচনেও জনগণ আপনাদের উচিৎ শিক্ষা দেবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন